27 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চরে আটকে পড়া ৫৮ জনকে উদ্ধার করল কোস্টগার্ড

চরে আটকে পড়া ৫৮ জনকে উদ্ধার করল কোস্টগার্ড


বিএনএ, মুন্সীগঞ্জ : বৈরী আবহাওয়ার কবলে চরে আটকা পড়া ৫৮ জন পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ মাধ্যমে ফোন পেয়েমুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার চর থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার ও সংস্থাটির মিডিয়া কর্মকর্তা আবদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ‘বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা পদ্মার চরাঞ্চলে ঘুরতে যান। সন্ধ্যার আগে প্রচণ্ড ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। ঘুরতে যাওয়া দর্শনার্থীদের মধ্যে অনেকেই আটকা পড়েন। তারা ৯৯৯ এ ফোন করে সহায়তা চান। ৯৯৯ থেকে আমাদের বিষয়টি জানানো হয়। আমরা জরুরি ভিত্তিতে স্পিডবোট, ট্রলার এবং বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আটকে পড়া ৫৮ জনকে উদ্ধার করি। পরে সন্ধ্যা সাতটার দিকে তাঁদের মাওয়া পুরোনো ফেরিঘাটে এনে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ