32 C
আবহাওয়া
৫:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জার্মানি অত্যাধুনিক ট্যাংক পাঠালো ইউক্রেনে

জার্মানি অত্যাধুনিক ট্যাংক পাঠালো ইউক্রেনে


বিএনএ, বিশ্বডেস্ক : জার্মানি থেকে লেপার্ড টু ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। চালানে ১৮ টি অত্যাধুনিক ট্যাংক রয়েছে।

ইউক্রেনীয় ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের ব্যবহারের জন্য ট্যাংকগুলো, যা যুদ্ধক্ষেত্রে প্রধান সমরাস্ত্র হিসেবে বিবেচিত হয়, তা সরবরাহ করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন – তিনি নিশ্চিত যে যুদ্ধের ফ্রন্টলাইনে ট্যাংকগুলো “গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে”।

ইউক্রেন থেকে পাওয়া বিভিন্ন খবরে জানা যাচ্ছে, যুক্তরাজ্য থেকে চ্যালেঞ্জার টু ট্যাংকও ইউক্রেনে পৌঁছেছে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলোর কাছে আধুনিক সামরিক সরঞ্জাম প্রদানের আহ্বান জানিয়ে আসছিল ইউক্রেন।

ইউক্রেনকে ইতিমধ্যেই ট্যাংক দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং যুক্তরাজ্য।

অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নেটো জোটের কাছে শুধু ট্যাংক নয়, যুদ্ধবিমানও চাইছেন।

যদিও এখনো কোন দেশই তা দেবার স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি।

ইউক্রেন সরকার এখনও লেপার্ড টু ট্যাংক চালানের বিষয়ে কোনও মন্তব্য করেনি।

তবে যুক্তরাজ্য থেকে চ্যালেঞ্জার টু ট্যাংকের প্রথম চালান গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে দেশটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত