24 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গুইমারাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে- মেমং মারমা

গুইমারাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে- মেমং মারমা

গুইমারাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে- মেমং মারমা

বিএনএ, খাগড়াছড়ি : প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। ভূমিহীনদের ভূমি হস্তান্তর, গৃহহীনদের গৃহ হস্তান্তরসহ মসজিদ-মন্দির, রাস্তা ঘাট ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নির্মাণে বতর্মান সরকার অক্লান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় দুর্নীতি, চাঁদাবাজী, মাদক সেবন ও পাচারসহ সকল প্রকার অনৈতিক কাজ বন্ধ করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, কংজরী মারমা, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরীসহ সরকারি কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী