27 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পোশাক কারখানায় ঈদের ছুটি ২১ এপ্রিল

পোশাক কারখানায় ঈদের ছুটি ২১ এপ্রিল


বিএনএ, ঢাকা : আগামী ২১ এপ্রিল থেকে পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হবে। সোমবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। স্ব স্ব কারখানার নিজস্ব শিপমেন্ট, কার্যাদেশ প্রোডাকশনের সাথে সমন্বয় করে যদি সুযোগ থাকে ঈদের দুই থেকে তিন দিন আগে শ্রমিকদের ছুটি দেয়ার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। এটি সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটির দিন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে জেনারেল ডিউটি করিয়ে সমন্বয় করা যাবে বলেও জানিয়েছে সংগঠনটি।

কারখানা মালিকদের প্রতি বিজিএমইএ’র চিঠিতে বলা হয়, ঈদের ছুটিতে সড়ক, রেল এবং লঞ্চ যাত্রায় অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যে সরকারের বিভিন্ন দফতর থেকে ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। নিজ নিজ কারখানা নিজস্ব শিপমেন্ট, কার্যাদেশ ও প্রোডাকশনের সাথে সমন্বয় করে যদি সুযোগ থাকে ঈদের দুই থেকে তিন দিন আগে শ্রমিকদের ছুটি দিতে পারবেন। কারখানা কর্তৃপক্ষ যদি মনে করেন তবে রমজান মাসে বিভিন্ন সরকারি বা সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে জেনারেল ডিউটি করিয়ে এসব ছুটি সমন্বয় করা যাবে।

এছাড়া শ্রমিকদের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে বিজিএমইএ। সেগুলো হলো ঈদের আগে শেষ কার্যদিবসে শ্রমিকদের ছুটির প্রাক্কালে মাল বোঝাই করা ট্রাকে যাতায়াত না করা। তাড়াহুড়ো না করা। রাস্তা যান চলাচল স্বাভাবিক রেখে ফুটপাত দিয়ে হাঁটা। সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন না করা। অপরিচিত লোকদের দেয়া খাবার না খাওয়ার বিষয়ে সচেতন থাকা।

চিঠিতে বলা হয়, শেষ কর্মদিবসে শ্রমিকদের নিরাপদে গ্রামের উদ্দেশে যাত্রা করার জন্য প্রয়োজনে কারখানা কর্তৃপক্ষ ৮ থেকে ১০ জনের টিম গঠন করে স্থানীয় ট্রাফিক ডিপার্টমেন্টের সহযোগিতা নিতে পারবেন। কোনো পক্ষ যাতে শ্রমিক অসন্তুষ্ট হওয়ার কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করতে না পারে, সেই দৃষ্টি রাখতে হবে। চিঠিতে কারো প্ররোচনায় শ্রম অসন্তোষ সংঘটিত হতে পারে, এ ধরনের কোনো সিদ্ধান্ত জানতে পারলে প্রয়োজনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, কলকারখানা অধিদপ্তর অথবা বিজিএমইএ’র সঙ্গে আলোচনা করার অনুরোধ জানানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ