30 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালী পৌর আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই হয়নি মেয়রের

বোয়ালখালী পৌর আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই হয়নি মেয়রের


বিএনএ, (বোয়ালখালী) চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। রোববার (২৭ মার্চ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন যৌথ স্বাক্ষরিত এক পত্রে পৌরসভা আওয়ামী লীগের নব কমিটির অনুমোদন দেন।

এতে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় হাজী মুহাম্মদ শফিউল আলমকে সভাপতি ও এসএম জাকারিয়াকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৬৯ সদস্য বিশিষ্ট পৌরসভা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে পৌরসভার কমিটির আহ্বায়ক ছিলেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। তিনি ২০১৪ সাল থেকে আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে নবগঠিত কমিটিতে পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরকে রাখা হয়নি। তবে জহুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, নব গঠিত পৌরসভা কমিটির ব্যাপারে অবগত হয়েছি। নতুন নেতৃত্বের প্রয়োজন ছিলো। উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ যেই সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক বলে মনে করছি।

বিএনএ/বাবর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত