27 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে ইয়াবা উদ্ধার

টেকনাফে ইয়াবা উদ্ধার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া প্যারাবন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা এবং ১১৯ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ পূর্বজোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক জালিয়াপাড়া প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া প্যারাবনের মধ্যে ২ জন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেওয়া হয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে লুকানো অবস্থায় সাদা রঙের একটি বস্তা থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং ১১৯ ক্যান বিয়ার জব্দ করে। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে উক্ত ইয়াবা ও বিয়ারের ক্যানসমূহ লুকিয়ে রাখা হয়েছিল।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন