26 C
আবহাওয়া
১১:২০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মরণযাত্রা শুরু হয়েছে বিএনপির: ওবায়দুল কাদের

মরণযাত্রা শুরু হয়েছে বিএনপির: ওবায়দুল কাদের

মরণযাত্রা শুরু হয়েছে বিএনপির

বিএনএ: বিএনপির গণজোয়ারে ভাটা। তাদের পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়েছে। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর উত্তরা আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) পদযাত্রা করছে আর আমরা শীতবস্ত্র বিতরণ করছি। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করছি না। তারা বাড্ডায় পদযাত্রা করছে, আমরা উত্তরায় শীতবস্ত্র বিতরণ করছি। বলেন, আন্দোলনে পরাজয়ের মধ্যে দিয়ে আগামী নির্বাচনে তাদের মরণযাত্রা হবে।

বিএনপি একতরফা মিথ্যাচার করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার চুপচাপ বসে থাকবে না, জবাব দিতে প্রস্তুত। বলেন, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগ পালাবার দল না। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। এই দিবাস্বপ্ন দেখে লাভ নেই। বন্দুকের নলের জোরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় না।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে। আন্দোলনে হবে নির্বাচনেও খেলা হবে। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। প্রস্তুত হয়ে যান, ঘরে ঘরে যান, মানুষের কাছে যান, জনসংযোগ করুন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী