29 C
আবহাওয়া
৭:২১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে শব্দকুটিরের আবৃত্তি উপস্থাপন 

বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে শব্দকুটিরের আবৃত্তি উপস্থাপন 

বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে শব্দকুটিরের আবৃত্তি উপস্থাপন 

বিএনএ, নোবিপ্রবি (নোয়াখালী) : বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করে বঙ্গবন্ধু নিবেদিত আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) সাহিত্য সংগঠন শব্দকুটির।  বৃহস্পতিবার বেলা ১২টা থেকে টানা দেড়ঘণ্টা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করা হয়। শব্দকুটির ছাড়াও নোয়াখালী আবৃত্তি একাডেমি, অনিবার্ণ ৭১, সুবর্ণচর; কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ এবং ছন্দবৃত্ত, হাতিয়া এতে আবৃত্তি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফয়েজ উল্লাহ, সেনবাগ সরকারি কলেজের উপাধ্যক্ষ দিদারুল আলম, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নোয়াখালী আবৃত্তি একাডেমির সহ সভাপতি শামস্ ডিউ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নির্বাহী সদস্য শওকত জাহান কনিকা, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদের সভাপতি করিমুল হক, সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা, অনিবার্ণ ৭১, সুবর্ণচরের সভাপতি মারজান বেগম, সাধারণ সম্পাদক রুম্পা ইয়াছমিন, ছন্দবৃত্ত, হাতিয়ার সভাপতি কামরুজ্জামান, শব্দকুটির, নোবিপ্রবির সংগঠক আবদুর রহিম বাদশা প্রমুখ।

বিএনএনিউজ/ শাফি/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী