30 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সিলেট-মদীনা রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু

সিলেট-মদীনা রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু


বিএনএ, সিলেট : সিলেট থেকে সৌদি আরবের মদীনায় সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মদীনার উদ্দেশে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৭ ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ বাদশাহ ফাহাদ এ তথ্য জানিয়েছেন।

প্রথম ফ্লাইটে সিলেটের ১৭৫ জনসহ মোট ২৬৮ যাত্রী রয়েছেন, যাদের অধিকাংশই ওমরাহ পালন করতে যাচ্ছেন।

বিমানের ব্যবস্থাপক জানান, ওমরাহ পালনকারী যাত্রীদের সুবিধা বিবেচনায় এখন থেকে প্রতি সপ্তাহে বুধবার সিলেট থেকে মদীনায় এবং বৃহস্পতিবার মদীনা থেকে সিলেটে সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।

এর আগে ২০২২ সালের ২৪ অক্টোবর সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু হয়।

ফ্লাইট চালু উপলক্ষে ওমরাহ যাত্রীদের নিয়ে বুধবার সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর লাউঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ, বিমানের সিলেট জেলা ম্যানেজার মোহাম্মদ বাদশাহ ফাহাদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, সিলেট থেকে জেদ্দায় আগেই সরাসরি ফ্লাইট চালু হয়েছে। প্রতি সোমবার সিলেট থেকে জেদ্দায় ফ্লাইট রয়েছে, যা মঙ্গলবার সরাসরি সিলেটে ফিরছে। অন্যদিকে, বুধবার সিলেট থেকে মদীনায় সরাসরি ফ্লাইট যাবে এবং বৃহস্পতিবার ফিরবে। এতে সিলেটের যারা ওমরাহ পালনে যাবেন তারা চাইলে এক সপ্তাহের মধ্যে ওমরাহ সম্পন্ন করে দেশে ফিরতে পারবেন।

এদিকে বৃহস্পতিবার থেকে জেদ্দা রুটে যুক্ত হচ্ছে আরেকটি ফ্লাইট। অর্থাৎ সপ্তাহে বিমানের দু’টি ফ্লাইট সিলেট থেকে জেদ্দা এবং একটি ফ্লাইট মদীনায় যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত