24 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সিলেট ওসমানী বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণসহ চার বিমান যাত্রী আটক

সিলেট ওসমানী বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণসহ চার বিমান যাত্রী আটক

শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বিএনএ, সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। সোমবার(২৭ ডিসেম্বর) সকালে তাদের লাগেজ থেকে এ সব স্বর্ণ উদ্ধার করে কাস্টমসের কর্মকর্তারা।

আটকরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জের শেখ মো. জাহিদ, সিলেটের কানাইঘাটের মকবুল আলী, মফিজ উদ্দিন ও সুলতান মাহমুদ।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বে থাকা কাস্টমসের উপ কমিশনার আল আমিন বলেন, ‘সকাল ৯টার দিকে দুবাই থেকে ফ্লাইট বিজি ২৪৮ ওসমানীতে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ৪ যাত্রীর লাগেজ তল্লাশি করে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।’ স্বর্ণগুলো আয়রন মেশিন ও জুতার ভেতর ছিল। যার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

বিএনএ/ ওজি, জিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে