28 C
আবহাওয়া
১:০০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

সিলেটে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

সিলেটে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

বিএনএ সিলেট:সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়‌নে পুলিশ ও চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবদুস সালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে ফুলবাড়ি ইউনিয়‌নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুইটি ভোটকেন্দ্রের ফল ঘোষণাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।

নিহত আবদুস সালাম বইটিকর বাজারের একটি গাড়ির গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। তার বাড়ি গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামে।

এই বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, রোববার গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউ‌নিয়‌নে ভোটগ্রহণ হয়। রাত ৮টার দিকে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুইটি কেন্দ্রের ফলাফল অস্বীকার করে  বইটিকর বাজারে সিলেট-জকিগঞ্জ সড়কে অবস্থান নেয় চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা এমরান হোসেনের লোকজন। সে সময় পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাঁধে। পুলিশ টিয়ারশেল ও গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষকালে বইটিকর বাজারের একটি গ্যারাজের মেকানিক আবদুস সালাম গুরুতর আহত হন। তাকে এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে  মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে, সংঘর্ষের সময় বইটিকরে সিলেট-জকিগঞ্জ সড়কের দুইপাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। সংঘর্ষের পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের ভিডিও ধারণের সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা, মাছরাঙ্গা টেলিভিশন ও এনটিভির ক্যামেরা ছিনিয়ে নেয়। পুলিশ ক্যামেরা দুইটি উদ্ধার করেছে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী