29 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ডিআইজি পদে ১১ পুলিশ কর্মকর্তাকে  পদোন্নতি

ডিআইজি পদে ১১ পুলিশ কর্মকর্তাকে  পদোন্নতি

ডিআইজি পদে ১১ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি

বিএনএ, ঢাকা : পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। তাদেরকে ডিআইজি (গ্রেড-৩) পদে পদোন্নতি দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ২৪ ডিসেম্বর তারিখের সভার নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর সদয় অনুমোদন করেছেন।

ডিআইজি পদে পদোন্নতির সুপারিশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মো. হায়দার আলী খান, মো. মনিরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান ভুইয়া ও মো. রুহুল আমিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান ও বাসুদেব বণিক, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া ও র‍্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী