32.2 C
আবহাওয়া
৮:৩০ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ভুটান-মণিপুর-বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত

ভুটান-মণিপুর-বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত


বিএনএ, ডেস্ক : বঙ্গোপসাগর, ভারতের রাজ্য মণিপুর ও ভুটানে হালকা মাত্রার তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিনগত রাত ২টা ৫৯ মিনিটে বঙ্গোপসাগরে ৪ মাত্রায় ও বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে মণিপুরের নোনি জেলায় ৩ দশমিক ৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। বুধবার রাত ১১টা ৩২ মিনিটে ৩ মাত্রার ভূমিকম্প হয় ভুটানে।

ভারতীয় মণিপুরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্থলভাগে।  উপকূল থেকে দূরে সমুদ্র এলাকা ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় বঙ্গোপসাগরে হওয়া ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ কিংবা ভারতের কোনো উপকূলীয় অঞ্চলে পড়েনি।

ঢাকার আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ  বলেন, মনিপুরে একটি ভূমিকম্পের খবর শুনেছি। আর বঙ্গোপসাগরে একটি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এটার মাত্রা ৪। এটা অনেক দূরে বিধায় আমাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না। তাছাড়া এটার মাত্রাও কম।

 

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ