26 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীরা

প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীরা

প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীরা

বিএনএ,স্পোর্টসডেস্ক : নতুন করে করোনার সংক্রমনের কারনে চলমান নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হওয়ায় সুখবর আসলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। দীর্ঘ অপেক্ষার পর ওয়ানডে বিশ্বকাপের(ICC Women’s Cricket World Cup 2022) মূল পর্বে জায়গা পেল নিগার সুলতানার দল। শনিবার (২৭ নভেম্বর) এক বিবৃৃতিতে জিম্বাবুুয়েতে চলমান বাছাইয়ের টুর্নামেন্টটি বাতিলের ঘোষণা দেয় আইসিসি।

বাংলাদেশ এর আগে  দুইবার বাছাইপর্ব খেলে পঞ্চম হয়েছিল। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাতিলের পরপরই টুর্নামেন্টটি বাতিলের ঘোষণা দিলে সরাসরি মূল পর্বে খেলার দুয়ার খুলে যায় তাদের।

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়ে যায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নারী দল।

স্বাগতিক নিউ জিল্যান্ডের সঙ্গে আগেই মূল পর্বে খেলা নিশ্চিত করা দলগুলো হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।

বাংলাদেশ নারী ক্রিকেট দল রেকর্ড :

বাংলাদেশ বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে এবং দ্বিতীয় ম্যাচে ইউএসএকে পরাজিত করেছে।৩য় খেলায় থাইল্যান্ডের কাছে বাংলাদেশ ডিএলএস মেথডে হেরে যায়।

আরও পড়ুন: আইসিসি ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ নিউজিল্যান্ড২০২২

বিএনএনিউজ/এমএম

 

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!