26 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অস্ত্রসহ ভূয়া পুলিশ গ্রেপ্তার

অস্ত্রসহ ভূয়া পুলিশ গ্রেপ্তার

অস্ত্রসহ ভূয়া পুলিশ গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার দায়ে মো. রুবেল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দেশে তৈরি এলজি, ৫ রাউন্ড গুলি ও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. রুবেল সাতকানিয়া থানার পূর্ব গাটিয়াডাঙ্গার সুলতান আহমদের ছেলে।  নগরের রৌফাবাদ এলাকায় তিনি বসবাস করেন। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে বায়েজিদ থানায় ৩টি এবং কোতোয়ালী থানায় একটি মামলা রয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, পুলিশ পরিচয়ে প্রতারণা ও একাধিক মাদক মামলার আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রুবেল নিজের কাছে ইয়াবা ও অস্ত্র থাকার কথা স্বীকার করে।

রুবেল দীর্ঘদিন যাবত পুলিশ পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি, সরকারি পাহাড়ের জায়গা দখল, খাসজমি দখল, জুয়ার আসর বসানোসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে তিনি জানান।

তার বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলা রয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী