32 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুইমারায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

গুইমারায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

গুইমারায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।

বুধবার (২৭ সেপ্টেম্বর ২০২৩) গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাসিনা আক্তার, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা ও উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, গুইমারা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে থেকে কাজ করতে হবে। এছাড়াও এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিক্রিত মালামালের মূল্য তালিকা রাখা, অবৈধভাবে বালু উত্তোলন, সরকারি অনুমতি না নিয়ে পাহাড় কাটা থেকে বিরত থাকার জন্য নিদের্শ প্রদান করেন অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।’।

আরও পড়ুন: চবি উপাচার্যের বাসভবন ভাঙচুর, মামলা প্রত্যাহারের দাবি

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত