27 C
আবহাওয়া
১১:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বিএনএ,বোয়ালখালী : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের বোয়ালখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থানার মাঠ প্রাঙ্গণে বোয়ালখালী থানা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক।

কোন অশুভ শক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শারদীয় দুর্গোৎসবকে যথাযথভাবে পালন করতে প্রশাসনসহ সকলের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বক্তারা।

উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দীন, শফিউল আজম শেফু, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস ও মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

বিএনএ/ বাবর মুনাফ ,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা