27 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ট্রেনে কাটা

বিএনএ ঝিনাইদহঃঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৬) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার(২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল লাইনের এক পাশে মাথা ও অন্যপাশে দেহ পড়ে ছিল। তবে স্থানীয়রা ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন।

বারবাজার রেল স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ১২ টার দিকে বারবাজার স্টেশনের সন্নিকটে ২১নং ব্রীজের কাছে অজ্ঞাত নারী ট্রেনে কাঁটা পড়ে মারা যান। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে ওই নারী কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

ঝিনাইদহ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের