27 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৪

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৪

ডেঙ্গুরোগী

বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে মোট ৬৩ জনের মৃত্যু হলো।

একই সময়ে নতুন করে ২১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৬৩ জন রাজধানী ঢাকার এবং বাকি ৫১ জন  বিভিন্ন জেলার বাসিন্দা। এই নিয়ে  সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৯ জনে ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ রোগীই রাজধানীর বাসিন্দা। চলতি বছর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৭১ জন। এ সময় ১৬ হাজার ৫১৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!