26 C
আবহাওয়া
১০:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জুতোয় ইয়াবা পাচার: দুই নারী আটক

জুতোয় ইয়াবা পাচার: দুই নারী আটক

জুতোয় লুকিয়ে ইয়াবা পাচারকালে দুই নারী আটক

বিএনএ, কক্সবাজার: জুতোয় বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে দুই হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে চকরিয়া মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান সড়কে কক্সবাজার-চট্টগ্রামমুখি সৌদিয়া পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকার মোহাম্মদ হেলালের স্ত্রী কারিশমা ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রবি আলমের স্ত্রী রুবিলা আকতার।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাকসুদ রহমান।

তিনি জানান, চট্টগ্রামমুখি সৌদিয়া পরিবহনের একটি বাসে (চট্ট মেট্রো ব-১১-১৮৮৪) অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করা হয়। ওইসময় তাদের জুতোয় বিশেষ কায়দায় লুকানো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনএনিউজ/শাহীন,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী