27 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

বিএনএ, গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টার দিকে এ ফলাফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সারাদেশের ৩৪৪টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৯৮ শতাংশ। ফলাফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েবসাইটে দেখা যাবে।

প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন