29 C
আবহাওয়া
৪:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার

৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার


বিএনএ, ঢাকা:২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে যাওয়া নিবন্ধিত হাজিদের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ টাকা সরাসরি প্রত্যেক হাজির ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার ( ৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি জানান, প্রশাসনিক ও ব্যবস্থাপনা ব্যয় শেষে উদ্বৃত্ত থাকা বিপুল এই অর্থ সরাসরি স্বচ্ছ উপায়ে চার হাজার ৩৪১ জন হজ পালনকারীর নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।

মন্ত্রী বলেন, ‘বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।’

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত দেওয়া অর্থের পরিমাণ ভিন্ন হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ