23 C
আবহাওয়া
৫:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩

পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩


বিএনএ, ছাগলনাইয়া : পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি ও হয়রানির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে ইমাম হোসেন (২৮), একই গ্রামের কবির আহাম্মদের ছেলে নাজমুল হক মুন্না (৩৮) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যশপুর গ্রামের ফিরোজ আহমেদের ছেলে রাজীব হোসেন (৩৬)।

পুলিশ জানায়, ইমাম হোসেনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় দুটি মামলা রয়েছে। আর নাজমুল হক মুন্নার বিরুদ্ধে রয়েছে আটটি মামলা। স্থানীয়রা জানান, শনিবার রাতে তিন যুবক গ্রামে ঢুকে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন তল্লাশি করতে থাকেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে মারধর করেন। পরে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের বলেন, ‘এ চক্রটি বিভিন্নভাবে পুলিশ পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে। তারা মানুষের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ/ আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা