30 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা


বিএনএ, ঢাকা: সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় মো. আলতাফ হোসেন (৫৮)নামে এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে আমিনবাজারের বড়দেশী গ্রামের মদিনা সিটি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আলতাফ হোসেন পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শক (এসআই) ছিলেন। তিনি ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।

ঘটনার পর আলতাফ হোসেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত আটটার দিকে বড়দেশী মদিনা সিটি জামে মসজিদের সামনে রাস্তার পাশে এক রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই রিকশাকে ধাক্কা দেয় এবং রিকশাটি দ্রুত সরিয়ে নিতে গালাগালি শুরু করে। শব্দ শুনে পাশেই থাকা রিকশা গ্যারেজের মালিক (এক বৃদ্ধ) বাইরে বেরিয়ে এলে প্রাইভেটকারে থাকা যুবকেরা তাকে মারধর করেন।

ঘটনাটি দেখতে পেয়ে কাছেই থাকা এসবি কর্মকর্তা আলতাফ হোসেন এগিয়ে যান। তিনি প্রাইভেটকারের আরোহীদের বেপরোয়া আচরণ এবং এক বৃদ্ধকে আঘাত করার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারে থাকা চার-পাঁচজন যুবক আলতাফ হোসেনের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা আরও কয়েকজনকে ডেকে এনে আলতাফ হোসেন ও তার ছোট ছেলেকে বেধড়ক পেটাতে থাকেন।

পিটুনির একপর্যায়ে আলতাফ হোসেন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং সংজ্ঞাহীন হয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যার কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের