24 C
আবহাওয়া
১২:২৫ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়া গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে।

আইআরএনএ জানায়, আজ সোমবার সকালে সেন্ট পিটার্সবার্গে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।  এর আগে পাকিস্তান ও ওমান সফর করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছেন পুতিন।

বৈঠকে তিনি আলোচনার সবশেষ অবস্থা, যুদ্ধবিরতি ও সাম্প্রতিক ঘটনাবলি তুলে ধরবেন। এ নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করবেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ