30 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদের

ঢাকা : চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদের সভাপতিত্বে বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রাস্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেনের পরিচালনায় এ বৈঠকে ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় ট্রাস্টের তহবিল গঠনে ‘সিড মানি’ সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার জন্য প্রেষণে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়ও আলোচনায় স্থান পায়।

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে সুবর্ণা মুস্তাফা এমপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মোঃ মিজান-উল-আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মোঃ আজিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসনা জাহান খানম, অর্থ বিভাগের যুগ্মসচিব ফাতেমা রহিম ভীনা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুজ্জামান সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন সভায় অংশ নেন।

উল্লেখ্য, টেলিভিশন অভিনয় শিল্পীরাও এই ট্রাস্টের আওতাভুক্ত।

bnanews24, GN

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত