30 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগের একটি বাড়ির তিনতলার সিড়িতে খেলার সময় নিচে পড়ে রোমান হোসেন (১১) নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।  বুধবার (২৬জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে বউবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন।

নিহত রোমান ভোলা জেলার চড়ফ্যাশন উপজেলার জাহাঙ্গির হোসেনের ছেলে।বর্তমানে হাজারীবাগ বউবাজার নুরু কসাইয়ের গলির একটি বাসার তিনতলায় ভাড়া থাকতো। রোমান স্থানীয় জরিনা শিকদার স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়তো।এক ভাই দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।

মৃতের বাবা জাহাঙ্গির হোসেন জানান, রোমান সন্ধ্যার দিকে তিনতলার সিঁড়িতে টেনিস বল নিয়ে খেলা করছিল।সেখান থেকে পা পিছলে সিঁড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে  হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত