32 C
আবহাওয়া
৫:০৪ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রবাসীকে অপহরণের চেষ্টা রুখে দিল পুলিশ

প্রবাসীকে অপহরণের চেষ্টা রুখে দিল পুলিশ

প্রবাসীকে অপহরণের চেষ্টা রুখে দিল পুলিশ

বিএনএ, (চট্টগ্রাম ): রাউজানে দুবাই প্রবাসীকে অপহরণের চেষ্টা রুখে দিল পুলিশ।  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অপহরণকারীরা পালিয়ে যায় । ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মোহাম্মদ আবছার (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । শনিবার(২৫ডিসেম্বর)দিবাগত রাত ১২ টা থেকে রাত ১টা পর্যন্ত এ ঘটনা সংগঠিত হয় ।

জানা যায়, রাউজান উপজেলার ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের হামজার পাড়ার আবদুল মন্নানের ঘরে শনিবার দিবাগত রাতেই জায়গা জমির বিরোধের জের ধরে একই এলাকার মোহাম্মদ আবছার ও তার ভাই আজগর, পুত্র মোমারফ আলী, আজিম, সাকিব ভাড়া করা সন্ত্রাসী নিয়ে হামলা করে। ঐ সময়ে হামলাকারীরা আবদুল মান্নানের ঘরের জানালা ভাংচুর করে।  ঘরের দরজা ভেঙ্গে ঘরে ভেতরে প্রবেশের প্রচেষ্টা চালায় । হামলাকারীরা আবদুল মান্নানের পুত্র দুবাই প্রবাসী আবদুল নুর রায়হানকে ঘর থেকে বের হতে বলে।  ঐ সময়ে আবদুল নুর রায়হানের স্ত্রী আছমা আকতার ৯৯৯ তে ফোন করে।  ৯৯৯ থেকে ফোন পেয়ে রাউজান থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় । পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা কারীরা পালিয়ে যায় ।
আবদুল মান্নান অভিযোগ করে বলেন, তার শ্বাশুড় বাড়ীর কাছে স্ত্রীর সম্পত্তির ভাগ চাওয়ায় তার ভাই আবছার ও  পরিবারের সদস্যরা সন্ত্রাসী ভাড়া করে আমার ঘরে হামলা করে। আমার ঘরের দেড় লাখ টাকার আসবাব পত্র ভাংচুর করে। ঘর থেকে স্বর্ণলংকার ও টাকা নিয়ে যায় । আমার দুবাই প্রবাসী পুত্র আবদুল নুর রায়হানকে ঘর থেকে অপহরণ করার প্রচেষ্টা চালায় । পুলিশের উপস্থিতির কারণে হামলাকারীরা আমার প্রবাসী পুত্র আবদূল নুর রায়হানকে অপহরণ করতে পারেনি ।
এ ব্যাপারে আবদুল মান্নান বাদী হয়ে আবছার, তার ভাই, পুত্র সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামী করে রাউজান থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে ।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, শনিবার রাতে ৯৯৯ থেকে হামজার পাড়া এলাকার আবদুল মান্নানের ঘরে ডাকাতি হচ্ছে সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় । পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায় । হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আবছার (৫৫) কে রোববার পুলিশ আটক করে। ঘটনার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।

বিএনএ/শফিউল আলম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫