25 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা


বিএনএ, ঢাকা: দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির প্রক্রিয়া চলমান রয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিনত হতে পারে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সতর্কবার্তা দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

সতর্কবার্তায় বলা হয়, সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে পরিনত হয়োর পর ২৭-২৮ অক্টোবর নাগাদ আরও পশ্চিম উত্তরপশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, এটি আগামী ২৮-২৯ অক্টোবরের দিকে ঘূর্ণিঝড় হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় চালু হতে পারে। বৃষ্টি বলয়টি আগামী ২৮ বা ২৯ অক্টোবর শুরু হয়ে প্রায় ২/৩ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে দেশব্যাপী চলতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রাথমিক আঘাত হানার স্থানের পর্যবেক্ষণ অনুযায়ী চট্টগ্রাম বিভাগের তুলনায় দেশের বাকি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের