26 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে দিল পাকিস্তান

নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে দিল পাকিস্তান

পাকিস্তান ১৩৪ রানে আটকে দিল নিউজিল্যান্ডকে

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টু এর ম্যাচে পাকিস্তানকে ১৩৫ রানের লক্ষ্য  দিয়েছে নিউজিল্যান্ড। মঙ্গলবার( ২৬ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

হারিস রউফের ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ১৩৪ ।

টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভার ২ বলে দলীয় ৩৬ রানে মাথায় হারিস রউফের বলে বোল্ড হয় মার্টিন গাপটিল। ২০ বলে ৩ চারে ১৭ রান করেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

হারিস রউফের ক্যারিয়ার সেরা বোলিং

নবম ওভার করতে আসা ইমাদ ওয়াসিমের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন আরেক ওপেনার ড্যারিল মিচেল। ২০ বলে ১ চার ও ২ ছক্কায় ২৭ রান করেন এই ব্যাটার।ভাঙ্গে ১৮ রানের জুঁটি।

জেমস নিশাম ব্যাট করতে নেমে ১ রান করে ফিরেন হাফিজের বলে। দলীয় রান তখন ৯ ওভার ১ বলে ৫৬ রান। পঞ্চম উইকেটে ডেবন কনওয়ে ও উইলিয়ামসনের ব্যাটে ঘুরে দাড়াঁতে চেয়েছিল ব্যাক্ল ক্যাপসরা। কিন্তু তা বেশিদুর আগাতে পারেনি উইলিয়ামসন রান আউটে কাঁটা পড়লে। দারুণ থ্রোতে রান আউট করেন হাসান আলী। ভাঙ্গে ৩৪ রানের জুঁটি।

আঠারতম ওভার করতে আসা হারিস রউফের প্রথম বলে  ২৭ রান করে ডেবন কনওয়ে ফেরার তার তৃতীয় বলে ১৩ রান করে গ্লেন ফিলিপসও আউট হন । ভারতের বিপক্ষে অসাধারণ বোলিং করা শাহীন আফ্রিদি তার শেষ ওভারের শেষ বলে টিম সেফার্ট সাজঘরে পাঠান।

শেষ ওভারে শেষ বলে ৬ রান করে রউফের বলে স্যাটনার ফিরলে ৮ উইকেটে ১৩৪ রানে থামে তারা। হারিস রউফ নেন ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট।এটি তার ক্যারিয়ার বেস্ট বোলিং।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের