21 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় পরীক্ষা কেন্দ্রে ৩ শিক্ষার্থী অসুস্থ

ছাগলনাইয়ায় পরীক্ষা কেন্দ্রে ৩ শিক্ষার্থী অসুস্থ


বিএনএ, ফেনী : ছাগলনাইয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে গত দুই দিনে ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার এসএসসির পৌরনীতি পরীক্ষা চলাকালীন সময়ে মধুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আইরিন সুলতানা মারিয়া (১৬) কেন্দ্রে প্রবেশের পর ও একই বিদ্যালয়ের মার্জিনা আক্তার (১৫) পরীক্ষার মাঝামাঝি সময়ে জ্ঞান হারান। এর আগে কৃষি শিক্ষা পরীক্ষা চলাকালীন সময়ে কাশিপুর উচ্চ বিদ্যালয়ের ফাইজা জাহান (১৬) হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান  হারিয়ে ফেলে।

এ অবস্থায় শিক্ষক ও অভিভাবকরা অসুস্থ শিক্ষার্থীদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসব শিক্ষার্থী ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফেরদৌস জাহান শারমিন। তবে তারা সবাই এখন শঙ্কামুক্ত। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ছাগলনাইয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসা শেষে পরীক্ষা দিতে পেরেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, জীবন বাঁচানো ফরজ। আগে জীবন, পরে পরীক্ষা। তবে যে বিষয়ে পরীক্ষা দিতে পারেনি ওই বিষয়ে আগামী বছর পরীক্ষা দিতে হবে।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু