26.5 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - জুলাই ৫, ২০২৬
Bnanews24.com
Home » তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা সম্পন্ন

তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা সম্পন্ন


বিএনএ, ডেস্ক : ইরানের  সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজ রাজধানী তেহরানে লাখো লাখো মানুষের উপস্থিতিতেসম্পন্ন হয়েছে। রোববার (৫ জুলাই) ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি নিহত খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজা নামাজে ইমামতি করেন।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতার তিন ছেলে মাসুদ, মেয়সাম এবং মোস্তফা এই জানাজার নামাজে অংশ নেন।তবে খামেনির ছেলে ও তার উত্তরসূরি মোজতবা খামেনি জানাজায় উপস্থিত ছিলেন না। নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি এই জানাজার নামাজে অংশ নেননি।

জানাজায় বিশিষ্ট  রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মহসেনি এজেঈ,ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি , আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি প্রমুখ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ