26.5 C
আবহাওয়া
১:৩৪ অপরাহ্ণ - জুলাই ৫, ২০২৬
Bnanews24.com
Home » ইরানিদের শোক দেখে বিস্মিত ট্রাম্প

ইরানিদের শোক দেখে বিস্মিত ট্রাম্প


বিএনএ, ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে ইরানিদের কান্না দেখে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি ভাবতেন মানুষ খামেনিকে ‘ঘৃণা’ করে। তবে তুচ্ছতাচ্ছিল্য করে বলেন, হতে পারে ওগুলো সব মায়াকান্না।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, খামেনির শেষ বিদায়ী অনুষ্ঠান চলাকালে দেশটির অবশিষ্ট নেতৃত্বকে ‘এক হামলায়’ নির্মূল করা সম্ভব। তবে তিনি বলেছেন, তা করবেন না, কারণ তাহলে আলোচনার জন্য ‘কেউ অবশিষ্ট থাকবে না’।

ট্রাম্প বলেন, তারা সবাই সেখানে (জানাজায়) উপস্থিত আছেন। মাত্র এক আঘাতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারি। তবে আমরা তা করতে যাচ্ছি না, কারণ তাহলে আমাদের সাথে চুক্তি করার মতো আর কেউ বেঁচে থাকবে না। তারা একটি চুক্তির জন্য আমাদের কাছে মিনতি করছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ