বিএনএ, ঢাকা : রাজধানীর চকবাজারে খাজামার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আগুন লাগার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টা ৩৪ মিনিটে ভবনটির তৃতীয় তলায় একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা।
ভবনটির নিচে বাণিজ্যিক মার্কেট আর ওপরে আবাসিক ভবন রয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

