26.5 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - জুলাই ৫, ২০২৬
Bnanews24.com
Home » খামেনির জানাজা আজ

খামেনির জানাজা আজ


বিএনএ, ঢাকা: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের আরও চার সদস্যের জানাজার নামাজ আজ রবিবার (৫ জুলাই) তেহরানে অনুষ্ঠিত হবে। দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় জানাজার নামাজ শুরু হবে। শনিবার থেকে জনসাধারণের শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের জন্য সেখানেই রাখা হয়েছে সাবেক এই নেতার মরদেহ।জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার কুম শহরে মরদেহ নিয়ে শেষযাত্রা অনুষ্ঠিত হবে।

সপ্তাহের শেষ দিকে খামেনির মরদেহ বিমানযোগে ইরাকের নাজাফ ও কারবালা শহরে নেওয়া হবে। এরপর বৃহস্পতিবার তা আবার ইরানে ফিরিয়ে এনে মাশহাদ শহরে দাফন করা হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ