বিএনএ, বিশ্বডেস্ক: রাজধানী তেহরানে অনুষ্ঠিত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি‘র শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ডাক দেওয়া হয়েছে। জানাজায় এক উপস্থাপক ট্রাম্পের মৃত্যু কামনা করে বক্তব্য দেন। এ খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
অবশ্য এই শেষ বিদায় অনুষ্ঠান জুড়ে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার আহ্বান জানিয়ে বিভিন্ন পোস্টার ও গ্রাফিতি দেখা গেছে।
অনুষ্ঠানে মোহাম্মদ রাসুলি নামে এক কবি যখন বক্তব্য রাখছিলেন, তখন উপস্থিত জনতা ‘আমেরিকার ধ্বংস হোক!’ এবং ‘ইসরায়েলের ধ্বংস হোক!’ বলে স্লোগান দিতে থাকে। তিনি লাখো জনতার উদ্দেশ্যে ট্রাম্পের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটি এখনও কেন বেঁচে আছে? তার এই প্রশ্নে উপস্থিত জনতা উল্লাস ও চিৎকার করে সমর্থন জানায়।
উল্লেখ্য, ৮৬ বছর বয়সি আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে নিহত হন।
বিএনএ/শাম্মী
![]()

