23 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-মেয়ের

বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-মেয়ের

প্রতীকী

বিএনএ ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার গোবরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহিরণ নেছা (৬২) ও তাসলিমা খাতুন (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ঘরে ছড়িয়ে থাকা তারে বিদ্যুতায়িত হন মেয়ে তাসলিমা খাতুন। বিষয়টি নজরে আসে তার মা মহিরণ নেছার। মেয়েকে উদ্ধার করতে এগিয়ে যান তিনি। এসময় মেয়ের হাত ধরলে তিনিও বিদ্যুতায়িত হন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম জানান, সকালে মা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান এবং দেখতে পান বিদ্যুতায়িত হয়ে ঘরের মধ্যেই পড়ে আছেন। উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়।

হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী