30 C
আবহাওয়া
১২:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

ধামরাইয়ে মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

ধামরাইয়ে মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি ও হেরোইনসহ সোভন চন্দ্র মনিদাস (৩২) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১২’শ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রাম থেকে সোভন চন্দ্র মনিদাসকে গ্রেপ্তার করা হয়। তিনি একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সোভন চন্দ্র মনিদাস ধামরাইয়ের রামরাবন গ্রামের সুকুমার চন্দ্র মনিদাসের ছেলে।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই নিউটন মৃধা বলেন, আজ শুক্রবার ভোর সকালে রামরাবন এলাকায় অভিযান চালিয়ে সোভন চন্দ্র মনিদাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ/ইমরান খান,বিএম

Loading


শিরোনাম বিএনএ
শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, উত্তপ্ত আশুলিয়া এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা