বিএনএ, ঢাকা : দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন নির্ধারিত নতুন মূল্যহার অনুযায়ী এলপিজির দাম বাড়ানো হয়েছে। নতুন এ দাম সোমবার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার।
বিএনএনিউজ/মুন্না।
![]()

