বিএনএ, আশুলিয়া: পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। আজও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
সকাল ৯টা থেকেই আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে চলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া । এ পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে শিল্পাঞ্চলে।
ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা জোরদারে শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, সকাল থেকেই শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

