বিএনএ, ঢাকা: আজ সোমবার (২ নভেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে সচিবালয়ে এক বৈঠকে বসেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস মালিক নেতারা উপস্থিত রয়েছেন। এ ছাড়াও বৈঠকে অংশ নিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। একই দাবিতে ঢাকার সাভারেও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সাভারের আশুলিয়া এলাকায় শত শত গার্মেন্টস শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
বিএনএ/শাম্মী
![]()

