24 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে পুলিশের ওপর হামলা : আটক ১৪

কক্সবাজারে পুলিশের ওপর হামলা : আটক ১৪


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় এসআইসহ তিনজন আহত হয়েছে। এ সময় ছিনিয়ে নেয়া হয় পুলিশের অস্ত্রও। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

আহতরা হলেন-চকরিয়া থানার এসআই শামীম আল হাসান, কনস্টেবল তরিফুল ও কনস্টেবল মামুন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন নিয়মিত টহলের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। ওই সময় পাহাড়ি এলাকায় ধারালো অস্ত্র (কিরিচ) হাতে এক ব্যক্তিকে দেখে পুলিশ সদস্যরা তার দিকে যান।

তখন একদল অস্ত্রধারী পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হন এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুন। সন্ত্রাসীরা তাদের অস্ত্রও ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে সন্দেহজনক ১৪ জনকে আটক করে। আটকদের নাম পরিচয় এখনও জানানো হয়নি।

বিএনএ/ফরিদুল, এমএফ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী