29 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশকে কামড় দেওয়া সেই মন্টু ফের গ্রেপ্তার

পুলিশকে কামড় দেওয়া সেই মন্টু ফের গ্রেপ্তার


বিএনএ,চট্টগ্রাম: পুলিশকে কামড় দেয়া সেই মাদক ব্যবসায়ী মহিউদ্দিন ওরফে মন্টু (৩০) দ্বিতীয়বারের মতো আবারও গ্রেপ্তার হয়েছে। এসময় তার কাছ থেকে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (২৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর চৌমুহনী মিয়া বাড়ি সেলিম সওদাগরের ভাড়াঘর থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেপ্তারকৃত বাকি দুইজন হলেন- মাহফুজুর রহমান সামিন (২১) ও রায়হান খালেদ (৩০)।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, গত ৬ এপ্রিল মাদক বিক্রেতা মন্টুকে গ্রেপ্তার করা হয়। এসময় পালানোর জন্য সে দুই পুলিশ সদস্যকে কামড় দিয়ে আহত করে। সেই মামলায় ৮ দিন কারাগারে থেকে ১২ দিন আগে জামিনে বের হয়। বের হয়েই আবারও ইয়াবা বিক্রি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী মিয়া বাড়ি সেলিম সওদাগরের ভাড়াঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মন্টুর বিরুদ্ধে ২ টি ও সামিনের বিরুদ্ধে ১ টি মামলা রয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী