27 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৮

বিএনএ, শরীয়তপুর : শরীয়তপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জন মারা গেছেন। রোববার (২৬ মার্চ) বিকেলে নড়িয়া উপজেলায় মাছ উপজেলার বাহিরকুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ৩ জন হলেন শাহীন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) ও শাহীন মাঝি (৪০)।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ৩ জনের বাড়ি নড়িয়ার ডিঙ্গামানিক এলাকায়। তারা কৃষিকাজের পাশাপাশি মাছের খামারে শ্রমিকের কাজ করতেন। বিকেলে ওই ৩ জনসহ মোট ৮ জন উপজেলার বাহিরকুশিয়া এলাকায় একটি মাছের খামারে মাছ ধরতে যান। ৫ জন খামারের পানিতে নৌকায় করে মাছ ধরছিলেন। ওই ৩ জন পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাত হলে ৩ জন ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, তাদের মরদেহ নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছিল। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা