24 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটি রিপোটার্স ফোরাম’র আত্মপ্রকাশ

রাঙামাটি রিপোটার্স ফোরাম’র আত্মপ্রকাশ

রাঙামাটি রিপোটার্স ফোরাম'র আত্মপ্রকাশ

বিএনএ, রাঙামটি : “মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল সাংবাদিক সংগঠন” এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে কর্মরত তরুণ সংবাদকর্মীদের নিয়ে ‘রাঙামাটি রিপোটার্স ফোরাম (আরআরএফ)’ নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

২৬ মার্চ (রোববার) মহান স্বাধীনতা দিবসে তিন পার্বত্য জেলার জনপ্রিয় পত্রিকা দৈনিক পার্বত্য চট্টগ্রাম কার্যালয় মিলনায়তনে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা পালন করা হয়। পাশাপাশি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে সংগঠনটির ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রাঙামাটি জেলা প্রতিনিধি সাইফুল হাসানকে সভাপতি ও ঢাকা পোস্টের রাঙামাটি জেলা প্রতিনিধি মিশু মল্লিককে সাধারণ সম্পাদক, দৈনিক শেয়ার বিজ ও বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) প্রতিনিধি কাইমুল ইসলাম ছোটনকে কোষাধ্যক্ষ এবং দৈনিক পার্বত্য চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসানকে প্রচার ও দপ্তর সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী