29 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ময়মনসিংহে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ময়মনসিংহে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে কর্তব্যরত অবস্থায় মিজানুর রহমান (৫৫) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে। তিনি ময়মনসিংহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য পুলিশ লাইন্সের ১ নম্বর এলপি গেইটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন মিজানুর রহমান। হঠাৎ করে অসুস্থ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কিছুদিন যাবত তিনি উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। এজন্য নিয়মিত ওষুধও সেবন করতেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

বিএনএ/ হামিমুর রহমান/ বিএম/ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী