25 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ

জামালপুরে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ

জামালপুরে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ

বিএনএ, জামালপুর:  জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার( ২৫ জানুয়ারি) রাতে এগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও ফারজানা (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালোবাজারে বিক্রির জন্য টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোড়ক চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় হুমায়ুন আলীর বাড়িতে পরিবর্তন করা হচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে চাল ও ডালের বস্তাগুলো জব্দ করে।

মাদারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দর আলী বলেন, হাতেনাতে ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের