26.4 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন


বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামি মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের জয়নাল আবেদীন।

রায় সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ায় শিশু কন্যাকে নিয়ে জয়নাল আবেদীনের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রোজিনা বেগম। বিয়ের পর স্বামীর সাথে মহেশপুরের স্বরুপপুর গ্রামে রোজিনা বাবার বাড়িতে বসবাস করতে থাকে। প্রতিদিনের মত সকালে হাটতে বের হয় রোজিনা বেগম। বাড়িতে ফিরে দেখে শিশু কন্যাকে ধর্ষণে চেষ্টা করছে জয়নাল আবেদীন। পরে অন্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়। ওই দিন ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়নাল আবেদীনের বিরুদ্ধে মহেশপুর থানায় রোজিনা বেগম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন।

বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/আতিক রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?