27 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে সাপের কামড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

ঝিনাইদহে সাপের কামড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

ঝিনাইদহে সাপের কামড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

বিএনএ, ঝিনাইদহ:  ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ইস্তেফাপুর গ্রামের সাপের কামড়ে বদিউজ্জামান এপো (৫১) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার(২৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। মৃত বদিউজ্জমান সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সে ওই গ্রামের  বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, এপো রাত ১০ টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। এসময় বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। যন্ত্রণা শুরু করে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা: লিমন পারভেজ জানান, হাসপাতালে পৌছানোর আগেই প্রধান শিক্ষককের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। সাপে কাটলে প্রথম ঘন্টায় হাসপাতালে পৌছাতে হবে তাহলে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা যায়।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের