24 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২২১ জন

ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২২১ জন


বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২১ জন  ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং বাকি ৫৭ জন বিভিন্ন জেলার।

শনিবার (২৫ সেপ্টেম্বর ) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে এক হাজার ৯৯ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮৮০ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার ১১৫ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১৫ হাজার ৯৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জন মারা গেছেন বলে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী